সমাজ নারীদের দ্রুত বিয়ে করার বা স্রেফ বিয়ে করার যে চাপ দেয়, ৩৬ বছর বয়সী এমা ওয়াটসনের মতে সেটা ‘একধরনের সহিংসতা’।
তিনি বলেন, ‘নারীদের পরিবার ও সমাজ থেকে এমন একটা বার্তা দেয়—যেন বিয়ে না করলে জীবন অপূর্ণ। এটা মানসিক সহিংসতার চেয়ে কোনো দিক থেকে কম নয়। এই চাপ একজন নারীর আত্মবিশ্বাস, মানসিক শান্তি আর স্বাভাবিক জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। অনেক সময় কেবল এই চাপে পড়ে একজন নারী বিয়ে করেন। তারপর ভুল মানুষকে জীবনসঙ্গী করে জীবনের মানেটাই হারিয়ে ফেলেন। যারা নারীদের এই চাপের ভেতরে ফেলে, তারা শতভাগ অপরাধী।’
এমা আরও বলেন, এখন তিনি এমন জায়গায় পৌঁছেছেন, যেখানে অন্য কারও প্রয়োজন বা বাহ্যিক চাপ থেকে নয়, বরং কেবল নিজের মনের তাগিদ থেকে ‘কাউকে চাইতে’ শিখেছেন। নিজের জীবন ও পরিচয় গড়ে তোলার পরই তিনি সম্পর্কে যেতে চান।
