জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের তিনজন নেতার সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছে প্রথম আলো। তাঁদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ মনে করেন, সরকার প্রস্তাবিত কমিটিতে জামায়াতের কোনো সদস্যের যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, বিরোধী দল সংশোধন কমিটি গঠন করে নয়; বরং সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সংবিধানের সংস্কার চেয়েছে। সরকার যে সংশোধন কমিটি গঠন করতে চায়, বিরোধী দল তার সঙ্গে নীতিগতভাবে একমত নয়। তাই এই কমিটিতে যাওয়ার কোনো সুযোগ নেই।
তবে সংশোধন কমিটিতে নাম দেওয়া না–দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। তিনি আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে।
