একটি গাছের সঙ্গে পেছনে দুই হাত বাঁধা অবস্থায় মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তাঁর পরনে প্যান্ট ছিল, তবে কোনো জামা ছিল না এবং বুকে কোপের চিহ্ন ছিল। মরদেহের পায়ের কাছেই বিচ্ছিন্ন মাথা পড়ে ছিল। এটি ময়মনসিংহের গফরগাঁওয়ের ঘটনা। পুলিশ এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।
পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পাগলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
