ঠাকুরগাঁও–২ আসনের (বালিয়াডাঙ্গি, হরিপুর উপজেলা ও রানীশংকৈল উপজেলার একাংশ) সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের মৃত্যু হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজনীতিবিদ দবিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী মো. কামরুজ্জামান। আজ সন্ধ্যা ৬টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, আগামীকাল শুক্রবার বালিয়াডাঙ্গীর পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে। তবে জানাজার সময় এখনো নির্ধারণ করা হয়নি।



Source link