নতুন যুদ্ধ হলে যা করবে ইরান

রেজাই সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার হামলা শুরু করে, ইরান যুদ্ধকে পারস্য উপসাগরের বাইরেও ছড়িয়ে দেবে। তাঁর দাবি, সে ক্ষেত্রে হরমুজ প্রণালি থেকে শুরু করে ভারত মহাসাগর, বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও ভূমধ্যসাগর পর্যন্ত সামরিক অভিযান বিস্তৃত হতে পারে।

রেজাই বলেন, ‘এতদিন যেসব মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছি, সেগুলোর বাইরেও অন্য ঘাঁটিগুলোতে আঘাত করে আমরা যুদ্ধকে ভিন্ন মাত্রা দেব।’ অবশ্য, একই সঙ্গে তিনি বলেন, নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা তুলনামূলকভাবে কম।

মোজতবা–ট্রাম্প বৈঠকের সম্ভাবনা নেই

মোজতবা খামেনির স্বাস্থ্য ও দেশের নীতি-নির্ধারণে তাঁর বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে রেজাই কোনো মন্তব্য করেননি। তবে ট্রাম্পের সঙ্গে মোজতবার সম্ভাব্য বৈঠকের বিষয়টি তিনি পুরোপুরি নাকচ করে দেন।

রেজাই বলেন, ‘এমন কিছু ঘটবে না। আমরা এখনো আলোচনার প্রথম ধাপে আছি। ট্রাম্প আলোচনাকে অচলাবস্থার মধ্যে নিয়ে গেছেন। তাই এ বৈঠক হচ্ছে না।’

চলতি সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, খামেনির সঙ্গে তাঁর ‘সম্পর্ক বেশ ভালো যাচ্ছে বলে মনে হচ্ছে’ এবং তাঁর সঙ্গে বৈঠকে বসতে পারলে তিনি ‘সম্মানিত বোধ’ করবেন।



Source link