পিঠের চোটে মাঠের বাইরে ছিলেন টানা আট মাস। এরপর গত মাসেই অবশ্য কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পিএসএল দিয়ে মাঠে ফিরেছেন। আলজারি জোসেফের লক্ষ্য এখন একটাই—ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে নিজের জায়গাটা পুনরুদ্ধার করা।
সেই যাত্রার অংশ হিসেবেই খেলছিলেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডার এবিসিএ সুপার ফোর্টি প্রতিযোগিতায়, নিউ উইনথর্পস লায়ন্সের হয়ে। এই টুর্নামেন্টে খেলতে গিয়েই অদ্ভুত এক অভিজ্ঞতা হলো তাঁর। নিজের ছোট ভাইকে আউট করলেন, আবার আউটও হলেন তাঁর বলে!
