শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেন সঞ্জয়লীলা বানসালি। ছবিতে দেবদাস চরিত্রে ছিলেন শাহরুখ খান, পার্বতী চরিত্রে ঐশ্বরিয়া রাই এবং চন্দ্রমুখীর ভূমিকায় মাধুরী দীক্ষিত।

ছবিটি ২০০২ সালে মুক্তি পাওয়ার আগে কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল এবং আন্তর্জাতিক মহলেও ব্যাপক প্রশংসা পায়।

‘দোলা রে দোলা’ কেন এত বিশেষ?
মূল উপন্যাসে পার্বতী ও চন্দ্রমুখীর কখনো মুখোমুখি দেখা হয়নি। কিন্তু পরিচালক সঞ্জয় লীলা বানসালি সৃজনশীল স্বাধীনতা নিয়ে দুই চরিত্রকে একসঙ্গে এনে তৈরি করেন ‘দোলা রে দোলা’ গানটি।

গানটিতে মাধুরী ও ঐশ্বরিয়া রাইয়ের নাচ আজও বলিউডের অন্যতম সেরা নাচের কোরিওগ্রাফি হিসেবে বিবেচিত হয়। সংগীত পরিচালক ইসমাইল দরবারের সুরে গানটি গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি, শ্রেয়া ঘোষাল ও কেকে।
গানটির জটিল কোরিওগ্রাফি করেছিলেন সরোজ খান। মাধুরী বরাবরই জানিয়েছেন, সরোজ খানের নির্দেশনা নিয়ে তাঁর কোনো প্রশ্ন থাকত না। কোরিওগ্রাফার যা বলতেন, সেটাই তিনি নিখুঁতভাবে করার চেষ্টা করতেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে



Source link