পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপে মরক্কো ও স্কটল্যান্ডের বিপক্ষে পরবে বিখ্যাত হলুদ রঙের জার্সি। আর হাইতির বিপক্ষে ম্যাচে তারা ব্যবহার করবে নীল রঙের বিকল্প জার্সি।
অন্যদিকে মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের গোলরক্ষক পরবেন হালকা ধূসর কিংবা কালো জার্সি, দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে গোলরক্ষকের পরনে থাকবে হলুদ জার্সি এবং তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লাল জার্সি।
প্রথা অনুযায়ী, প্রতিটি দলই ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের দুই সেট জার্সিই ব্যবহার করবে।
