ট্রেন্ট আলেজান্ডার–আর্নল্ড, ইংল্যান্ড

আর্নল্ড ইংল্যান্ডের অন্যতম সেরা আক্রমণাত্মক ফুলব্যাক হিসেবে পরিচিত। সেট-পিস ও ক্রসে দুর্দান্ত দক্ষতার কারণে এই ডিফেন্ডারকে গত বছর লিভারপুল থেকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ইনজুরি ও ফর্মের ওঠানামায় মৌসুমটা মাদ্ভরিদে ভালো কাটেনি।

ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ড
এক্স

আর ক্লাব ফুটবলে ছন্দে না থাকায় তাঁকে বিশ্বকাপ দলে রাখেননি ইংল্যান্ড কোচ টমাস টুখেলও। জার্মান এই কোচ ডান পাশের ডিফেন্ডার হিসেবে বেছে নিয়েছেন রিস জেমস, ডিয়েড স্পেন্স এবং টিনো লিভ্রামিন্তোকে। ফলে বড় তারকা হয়েও বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা হারাতে হয়েছে আর্নল্ডকে।

জোয়াও পেদ্রো
ইনস্টাগ্রাম/ জোয়াও পেদ্রো

জোয়াও পেদ্রো, ব্রাজিল

পেদ্রো গত গ্রীষ্মে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দেওয়ার পর স্ট্যামফোর্ড ব্রিজে চমৎকার একটি মৌসুম কাটিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ক্লাবটির হয়ে করেছেন ২০ গোল। তবে এই পারফরম্যান্সও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। তাঁর বদলে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ইগর থিয়াগো।

দানি কারবাহাল
ইনস্টাগ্রাম

দানি কারবাহাল, স্পেন

রিয়াল মাদ্রিদের নির্ভরযোগ্য ফুলব্যাক দানি কারবাহাল গত মৌসুমে চোটের কারণে ক্লাবের হয়ে মাত্র ২৩টি ম্যাচ খেলতে পেরেছেন। চোট কাটিয়ে মৌসুমের শেষ দিকে লা লিগার শেষ তিনটি ম্যাচে মাঠে ফিরলেও স্পেনের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাঁর। চোটের কারণেই মূলত ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে স্কোয়াডে রাখেননি কোচ দে লা ফুয়েন্তে।

হ্যারি ম্যাগুয়ার
এক্স

হ্যারি ম্যাগুয়ার, ইংল্যান্ড

ইংল্যান্ডের টানা তৃতীয় বিশ্বকাপ দলে জায়গা হয়নি হ্যারি ম্যাগুয়ারের। ম্যানচেস্টার ইউনাইটেডে দারুণ একটি মৌসুম কাটানোর পর সম্প্রতি ক্লাবের সঙ্গে নতুন চুক্তিও পেয়েছিলেন এই ডিফেন্ডার। তবে ইংল্যান্ড কোচ টুখেলের মন জিততে পারেননি। গত মার্চেই তাঁকেই জানিয়ে দেন যে তিনি দলে পঞ্চম পছন্দের সেন্টারব্যাক হিসেবে বিবেচিত হচ্ছেন। শেষ পর্যন্ত হয়েছেও তা–ই।

ইংল্যান্ডের উইঙ্গার কোল পালমার।
এক্স

কোল পালমার, ইংল্যান্ড

পালমার গত মৌসুমে ঊরুর চোটের কারণে প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন। চেলসির এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে মাত্র ১১ গোল ও ৩টি অ্যাসিস্ট করতে পেরেছেন। তবে ক্লাব পর্যায়ে কঠিন মৌসুম কাটালেও ইংল্যান্ড দলে তাঁর না থাকা অনেকের কাছেই চমক হয়ে এসেছে। কারণ, বড় ম্যাচে পারফর্ম করার সক্ষমতা রয়েছে পালমারের। ইংল্যান্ডের হয়ে ২০২৪ ইউরোর ফাইনালে এবং চেলসির হয়ে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন।

উগো একিতিকে
ইনস্টাগ্রাম

উগো একিতিকে, ফ্রান্স

এপ্রিল মাসে অ্যাকিলিস টেন্ডনের গুরুতর চোটে পড়ে মৌসুম শেষ হয়ে যায় উগো একিতিকের। এই চোটের কারণে ২০২৭ সালের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা প্রায় নেই বলা চলে। গত গ্রীষ্মে লিভারপুলে যোগ দেওয়ার পর একিতিকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে গোল করেন ১৭টি, যা তাঁকে দারুণ ফর্মে থাকা এক ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এই পারফরম্যান্সে দিদিয়ের দেশমের ফ্রান্স জাতীয় দলেও জায়গা পেয়ে যান তিনি। তবে চোটই বিশ্বকাপের বাইরে পাঠিয়ে দিয়েছে তাঁকে।



Source link