ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে বৃহস্পতিবার কলকাতায় ফিরে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দপ্তর ভবানী ভবনে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন অভিষেক। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকেরা জাল স্বাক্ষর–সংক্রান্ত অভিযোগ ও সিআইডির তলব নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য না করে সোজা গাড়িতে উঠে নিজের বাসভবনে চলে যান। পরে সেখান থেকে ভবানী ভবনে যান।

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডি দপ্তরে হাজির হওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্ধারিত সময়ের আগেই তিনি ভবানী ভবনে পৌঁছান।



Source link