প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক। তবে বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে রাজস্বের উচ্চ লক্ষ্যমাত্রা অর্জন এবং ঘোষিত সংস্কারের বাস্তবায়নের ওপর।
বাজেট ঘোষণার পর গতকাল সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ এ প্রতিক্রিয়া জানান।
