শেষ হলো রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০। গত ১১ ও ১২ জুন রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে আয়োজিত হয় বিজ্ঞান উৎসব। উৎসবে এবারের স্লোগান ছিল ‘গ্র্যাব বিয়ন্ড দ্য ইনফিনিটি’।

উৎসবের প্রথম দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা রসায়ন, জীববিজ্ঞানসহ বিভিন্ন অলিম্পিয়াডে অংশ নেয়। প্রথম দিনের আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে দেশের অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন এবং কাজী রাকিব হাসানের অনুপ্রেরণামূলক সেমিনারের মাধ্যমে।

দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল সার্চ দ্য ট্রেজার, কিউব মাস্টার ও প্রজেক্ট ডিসপ্লে। প্রজেক্ট প্রদর্শনীতে প্রায় ২০০টির বেশি বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণ ছিল ২০২৩ সালের আন্তর্জাতিক রোভার ডিজাইন প্রতিযোগিতায় দশম স্থান অর্জনকারী আইইউটি মার্স রোভার টিম। দলটির সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও উদ্ভাবনী কাজ সম্পর্কে শিক্ষার্থীদের জানায়।



Source link