ইরানের যুদ্ধ বিশ্বকে ভয়াবহ জ্বালানি–সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলে হুঁশিয়ার করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। তিনি বলেছেন, গত শতকের সত্তরের দশক এবং কয়েক বছর আগের ইউক্রেন যুদ্ধ যে জ্বালানি–সংকট তৈরি করেছিল, সেই দুই ঘটনা যোগ করলেও এবারের পরিস্থিতির সমান হবে না। কিন্তু বিশ্বের নীতিনির্ধারকেরা এই সমস্যার গভীরতা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছেন না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ২৪ দিনে গড়ানোর মধ্যে আজ সোমবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ন্যাশনাল প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা দেন আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল।

ফাতিহ বিরোল বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার কারণে বর্তমানে ভয়াবহ জ্বালানি–সংকট তৈরি হয়েছে। এটা ১৯৭৩ ও ১৯৭৯ সালের ধাক্কা এবং ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে সৃষ্ট গ্যাস–সংকটকেও ছাড়িয়ে গেছে।



Source link