স্থানীয় লোকজন জানান, সকাল আটটার দিকে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখা যায়। এলাকাবাসী বিষয়টি থানায় জানান। এরপর পুলিশের একটি দল এসে লাশটি উদ্ধার করে।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, ওই নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাঁর মা জানিয়েছেন।
এসআই সুজন বড়ুয়া স্থানীয় ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে বলেন, তিন বছর ধরে শাহেনা বেগমকে স্থানীয় বাজারে ও ঘাটে বিক্ষিপ্ত অবস্থায় দেখা যেত। দোকানে দোকানে গিয়ে ভিক্ষা করতেন তিনি। আজ সকালে মসজিদের পুকুরে গোসল করতে নেমে আর উঠতে পারেননি। তাঁর ময়লাযুক্ত কিছু কাপড়চোপড় ঘাটের ওপরে রাখা ছিল।
