বিক্ষোভকারীরা বালেন্দ্রের গান ‘নেপাল হাসেকো’ (হাসছে নেপাল)-কে তাঁদের অন্যতম মূল সংগীত হিসেবে গ্রহণ করেন। রাস্তার মোড়ে মোড়ে ও ঘরে ঘরে এই গানের সুর প্রতিধ্বনিত হতে থাকে।

শাহ তাঁর নির্বাচনী প্রচারে ভিন্ন এক কৌশল অবলম্বন করেন। তিনি সংবাদমাধ্যমের সাক্ষাৎকার এড়িয়ে চলেন এবং আলোচনার আড়ালে থাকেন। সমালোচকরা মনে করেন, এর মাধ্যমে তিনি তাঁর কাজের জবাবদিহি এড়াতে চেয়েছেন।

পরিবর্তে শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে তিনি দুর্নীতিবিরোধী কঠোর পদক্ষেপ, বিচার বিভাগীয় সংস্কার ও ১২ লাখ নতুন কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন।

এই কৌশল কাজে লেগেছে। ৫ মার্চের নির্বাচনে তাঁর দল আরএসপি বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে রাজনৈতিক অভিজাত ও প্রতিষ্ঠিত ক্ষমতার কাঠামোকে ভেঙে দিয়েছে। শাহ ঝাপা-৫ আসনে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিকে শোচনীয়ভাবে পরাজিত করেছেন, যা দীর্ঘকাল ধরে অলির দুর্গ হিসেবে পরিচিত ছিল।



Source link