আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন বাড়লেও সূচক কমেছে। আজ লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার।
আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৫ হাজার ২৩০ দশমিক ৭৭ পয়েন্ট। আগের কর্মদিবসের তুলনায় সূচকটি কমেছে ৪১ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস কমে হয়েছে ১ হাজার ৬১ দশমিক ০৭ পয়েন্ট। আজ এই সূচক ৫ দশমিক ০৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ১ হাজার ৯৭৯ দশমিক ৩৪ পয়েন্ট। সূচকটি কমেছে ১৯ দশমিক ০৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৫ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ১১১টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ২৩১টির ও অপরিবর্তিত আছে ৫১টি কোম্পানির শেয়ারের। দেখে নেওয়া যাক, আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে কোন কোম্পানিগুলো।
