নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল এক পোস্টে ট্রাম্প বলেন, ‘মনে আছে, আমি যখন ইরানকে চুক্তি করতে বা হরমুজ প্রণালি খুলে দিতে ১০ দিন সময় দিয়েছিলাম, …সময় ফুরিয়ে আসছে—৪৮ ঘণ্টার মধ্যে তাদের ওপর চরম বিপর্যয় নেমে আসবে।
এখানে ট্রাম্প গত ২৬ মার্চ ইরানকে দেওয়া তাঁর আলটিমেটামের কথাই উল্লেখ করেন।
ট্রাম্পের এই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ট্রাম্পের হুমকিকে ‘অসহায়, আতঙ্কিত, ভারসাম্যহীন ও নির্বোধ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন ইরানি জেনারেল আলী আবদোল্লাহি আলিয়াবাদি।
ট্রাম্পের হুমকির সুরে জেনারেল আলী আবদোল্লাহি আলিয়াবাদি পাল্টা হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘নরকের দরজা আপনার জন্য খুলে যাবে।’
