ওই ছাত্রীর বোন আরও বলেন, ‘একটি দুর্ঘটনার খবর পেয়ে গত ১২ ডিসেম্বর আমার মা-বাবা ছোট ভাইকে নিয়ে নানির বাড়িতে যান। পরে আসামিরা আমাদের বাড়িতে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে আমার বোনকে ধর্ষণ করে। আমার বাবা-মা বাড়িতে ফিরে ঘটনা জেনে স্থানীয় এলাকাবাসীর কাছে বিচার চায়। আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে আসামিরা বাধা দেওয়া শুরু করে। পরে কষ্ট করে আদালতে এসে মামলা করি।’

সংবাদ সম্মেলনে পরিবারটি দাবি করে, থানায় মামলা হওয়ার পর একজন ধরা পড়েছেন। তবে বাকি আসামিদের ধরা হচ্ছে না। আসামিরা প্রায়ই বাড়িতে এসে মামলা তোলার হুমকি দেন; তা না হলে পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে শাসান। আসামিদের একজন বিএনপি নেতার ছেলে হওয়ায় পুলিশ তাঁকে ধরছে না। এবার ওই ছাত্রী এসএসসি পরীক্ষা দিত, কিন্তু এ ঘটনায় তার পরীক্ষা দেওয়া বন্ধ হয়েছে। এমনকি ষষ্ঠ শ্রেণিপড়ুয়া ভাইও ভয়ে স্কুলে যেতে পারছে না।



Source link