বুন্দেসলিগায় ৫৪ বছরের পুরোনো গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার সেন্ট পাউলির বিপক্ষে ম্যাচের ৫৩ মিনিটে লিওন গোরেৎস্কার করা গোলটি চলতি মৌসুমে লিগ টেবিলের শীর্ষে থাকা দলটির গোলের সংখ্যা নিয়ে যায় ১০২-এ। পরে আরও ৩ গোলে করেছে বায়ার্ন।
নিজেদের রেকর্ডই ভেঙেছে বাভারিয়ান পরাশক্তিরা। ১৯৭১-৭২ মৌসুমে আগের রেকর্ড ১০১টি গোল করেছিল বায়ার্ন। কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলার ও উলি হোনেসদের নিয়ে গড়া সেই দলটির গড়া রেকর্ডটিই টিকে ছিল ৫৪ বছর। ওই রেকর্ড পাঁচ ম্যাচ হাতে রেখেই ভাঙল কেইন-মুসিয়ালা-দিয়াজের বায়ার্ন।
