গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদী তীরবর্তী হোসেনপুর গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন (৬০)। সম্প্রতি তিনি হৃদ্‌রোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়েছেন। এনজিওগ্রামে তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটা ব্লক ধরা পড়েছে। চিকিৎসকেরা তাঁর সম্পূর্ণ হৃদযন্ত্রে অস্ত্রোপচারের কথা বলেছেন।

পেশায় দিনমজুর সাখাওয়াত হোসেন কাজ করতে পারছেন না। তাঁর নিজের কোনো জমিও নেই। এ অবস্থায় তাঁর চিকিৎসার জন্য দেশের মানুষের কাছে সহায়তা চাওয়া হয়েছে।

সাখাওয়াত হোসেনকে সাহায্য পাঠানোর ঠিকানা—সঞ্চয়ী হিসাবের নাম: এস আই এম জাহানিয়ার (সাখাওয়াত হোসেনের প্রতিবেশী), হিসাব নাম্বার: ১০৩১৫৭০০০৯২৬৭, ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি, বনানী শাখা, ঢাকা; রাউটিং নম্বর: ০৯০২৬০৪৩৪। (বিকাশ) 01720056597। বিজ্ঞপ্তি।



Source link