মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেছে মার্কিন সামরিক বাহিনীর একটি সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান। ইরানের বিমানবিধ্বংসী গোলার আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার বিষয়ে অবগত দুটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, রাডার ফাঁকি দিতে সক্ষম পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান ইরানের বিরুদ্ধে একটি অভিযানে অংশ নেওয়ার সময় জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
টিম হকিন্স আরও বলেন, যুদ্ধবিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটের অবস্থা স্থিতিশীল। এ ঘটনার তদন্ত চলছে।
