নারায়ণগঞ্জের রূপগঞ্জের তিন শ ফিট জলসিঁড়ি এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো রিফাত (২০) ও সাব্বির হোসেন (২১)। সাব্বির ঢাকার খিলগাঁও মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। আর রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দী গ্রামে।
