‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে শুরু হচ্ছে ভর্তি মেলা। সামার ২০২৬ সেশনের ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে ২৮ এপ্রিল শুরু হচ্ছে এই মেলা। রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন মাঠে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই মেলা ১ মে ছাড়া আগামী ৩ মে পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। মেলা চলাকালে ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান ছাড়াও অ্যাডমিশন ফিতে ৫০ শতাংশ ওয়েভার এবং প্রথম সেমিস্টারের টিউশন ফিতে অতিরিক্ত ১০ শতাংশ ওয়েভার সুবিধাসহ থাকবে গিফট হ্যাম্পার। শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ৫টি অনুষদের অধীনে মোট ৩১টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেবে।



Source link