মিশিগানের রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারেট বলেন, একমাত্র কংগ্রেসই যুদ্ধ ঘোষণা করে থাকে। এটা এমন একটা বিষয়, যা নিয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।
বিলের পক্ষে ভোট দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশোধ নিতে পারেন কি না, এ নিয়ে দুশ্চিন্তা করছেন কি—এমন প্রশ্নের জবাবে টম ব্যারেট বলেন, ‘আমি আমার বিবেক অনুযায়ী ভোট দিয়েছি। এটাকে আমি সঠিক বলে মনে করছি। এর দায়ভার নিতেও প্রস্তুত আছি।’
কংগ্রেসের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটিতে ডেমোক্র্যাটদের শীর্ষ প্রতিনিধি গ্রেগরি মিকস এ ভোটাভুটিকে ইরানে প্রেসিডেন্ট ট্রাম্পের চালানো ‘অবৈধ ও ব্যয়বহুল’ যুদ্ধের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ দ্বিদলীয় প্রতিবাদ হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর মতে, এটা চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করার পথে প্রথম পদক্ষেপ।
