‎স্থানীয় প্রবীণদের ভাষ্য, বহু বছর আগে পরিবেশ রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে এসব তালগাছ রোপণ করা হয়েছিল। সময়ের পরিক্রমায় গাছগুলো আজ বিশাল আকৃতি ধারণ করেছে। বর্তমানে এই বৃক্ষসারি শুধু রুনিহালী গ্রামের পরিচয় নয়, পুরো এলাকার একটি প্রাকৃতিক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

‎স্থানীয় বাসিন্দা জাকারিয়া হোসাইন বলেন, ‘ঈদের আগে গ্রামের তরুণেরা মিলে তালগাছের গোড়ায় রং করেছি এবং আশপাশ পরিষ্কার করেছি। এখন প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসছেন। আমাদের গ্রামের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হচ্ছেন, এটা আমাদের জন্য আনন্দের।’

‎সড়কটি দেখতে আসা জয়পুরহাট শহরের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, শহরের কংক্রিটের ভিড়ে প্রকৃতির ছোঁয়া দিন দিন কমে যাচ্ছে। এমন সময়ে রুনিহালীর এই তালগাছঘেরা পথ মনে করিয়ে দেয়, বাংলার প্রকৃত সৌন্দর্য এখনো গ্রামবাংলার মাঠ, পথ আর গাছপালার মাঝেই লুকিয়ে আছে। এখানে এলেই মনটা শান্ত হয়ে যায়।



Source link