ভোররাতের বৃষ্টির বিন্দু জমে আছে লিলি ফুলে। সাধনাপুর, রাঙামাটি, ৭ জুন
ঈদুল আজহার ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। শিশুরত্ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, উত্তম বানিয়াপাড়া, রংপুর, ৭ জুন
ময়মনসিংহ-ধোবাউড়া সড়কের গোয়াতলা এলাকায় বালুবোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে পড়েছে। গোয়াতলা, ময়মনসিংহ, ৭ জুন
সাপ্তাহিক হাটে কাঁঠাল এনেছিলেন বাগানিরা। ক্রেতার অভাবে বিক্রি করতে না পেরে অনেকে নদীর ঘাটে কাঁঠাল ফেলে চলে যান। ফেলে যাওয়া কাঁঠাল পচে যাচ্ছে নদীর ঘাটে। বনরূপা সমতা ঘাট, রাঙামাটি, ৭ জুন
বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে পড়ে শালিকটি। বৃষ্টি শেষে পাখিটি গাছের ডালে বসে পালক ঝেড়ে নিচ্ছে। উলুছড়া পাহাড়, রাঙামাটি, ৭ জুন
বৃষ্টিস্নাত ফুরুসগাছ। ভদ্রঘাট শেখপাড়া, সিরাজগঞ্জ, ৭ জুন
সবজির মাচায় ঘুরে বেড়াচ্ছে গিরগিটি। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৭ জুন
মাঠে ফুটবল খেলছে শিশুরা। শিমুলিয়া, শিবালয়, মানিকগঞ্জ, ৭ জুন
গ্রামের মাঠে ভুট্টা শুকাচ্ছেন কৃষক। ভাটিপাড়া, কুমিল্লা, ৭ জুন
জমিতে জমে থাকা পানি শুকিয়ে যাচ্ছে। সেখানে আটকে থাকা মাছ ধরছে শিশু–কিশোরেরা। পাগলাপীর, রংপুর, ৭ জুন
বরইগাছের ডালে বসে আছে ঘুঘু। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ৭ জুন
রাস্তার দুই পাশে সারি সারি গাছ। গাছের ছায়াঘেরা পথ ধরে স্কুলে যাচ্ছে এক শিশু। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ৭ জুন



Source link