ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম নিয়ে ৮ জুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তিনি বলেন, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ও কমিটির সদস্য ছিফাত উল্লাহ পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গেছেন। তাঁরা দেশে ফেরার পর কমিটির প্রতিবেদন সম্পর্কে জানাতে পারবেন।

তবে আমিনুল ইসলাম স্বীকার করেন, প্রতিবেদন দিতে একটু বেশি সময় লাগছে। এর কারণ কী, তা জানতে চাইলে তিনি বলেন, ‘অন্য কোনো কারণ নাই। তাজুল সাহেব (সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম) ছিলেন একসময় দেশের বাইরে। এরপর কেউ কেউ হজ পালন করতে গেছেন।…কোনো পারপাসলি (উদ্দেশ্যপূর্ণ) না। বিভিন্ন পরিস্থিতির কারণে।’

এর আগে গত ১৫ এপ্রিল আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে ডাকবে। তাঁর কাছ থেকে সার্বিক একটি বক্তব্য নেওয়া হবে, যেহেতু তিনি প্রসিকিউশনের প্রধান ছিলেন।



Source link