মন্দার পথে যাচ্ছে?
সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেট খাতের উত্থান দুবাইয়ের অর্থনৈতিক উত্থানের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। তবে টানা পাঁচ বছর দাম বাড়ার পর বাজারে মন্দার আশঙ্কা আগে থেকেই ছিল। বর্তমান সংঘাত এই বাজারের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা দিচ্ছে। করমুক্ত নীতির কারণে ধনী অভিবাসীদের ঢলই এত দিন চাহিদা বাড়িয়ে রেখেছিল।
এদিকে আবাসন কোম্পানিগুলোর শেয়ারের দামও কমেছে। বুর্জ খলিফার নির্মাতা ইমার প্রোপার্টিজের শেয়ার যুদ্ধ শুরুর পর থেকে দুবাই শেয়ারবাজারে ২৬ শতাংশের বেশি কমেছে।
সিটি ব্যাংকের বিশ্লেষকেরা বলছেন, এই যুদ্ধ দুবাইয়ে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির প্রত্যাশায় ‘উল্লেখযোগ্য ঝুঁকি’ তৈরি করেছে। এতে বাড়ির ক্রেতা ও সম্পত্তি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারেন।
তাদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে দুবাইয়ের জনসংখ্যা বৃদ্ধি ১ শতাংশ হতে পারে। ২০২৭ থেকে ২০৩১ সালের মধ্যে বার্ষিক প্রবৃদ্ধি ২ থেকে আড়াই শতাংশে সীমিত থাকতে পারে। যেখানে সাম্প্রতিক বছরগুলোতে জনসংখ্যা বেড়েছে প্রায় ৪ শতাংশ হারে। তাতে আগামী দুই বছর সম্পত্তির দাম গড়ে ৭ শতাংশ হারে কমতে পারে।
