ঈদের সিনেমা মুক্তির আট দিন পেরিয়ে গেছে। প্রতিদিনই সিনেমাগুলোর টিকিট বিক্রি নিয়ে সিনেমা–সংশ্লিষ্ট গ্রুপগুলো নানা হিসাব দিচ্ছে। একই সিনেমা নিয়ে কোথাও লেখা হচ্ছে টিকিট বিক্রি হয়েছে ৪ কোটি টাকার; কোথাও ২ কোটি। এটা নিয়ে বিভ্রান্ত ঢালিউড।
সংশ্লিষ্ট গ্রুপগুলোর কেউ কেউ আয়ের সূত্র হিসেবে স্টার সিনেপ্লেক্সের কথা বলছে। তবে এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সিনেমার আয় কত, এটা নিয়ে কোনো বক্তব্য দিইনি। যাঁরা আমাদের কথা বলছেন, তাঁরা মূলত আমাদের অনলাইনের টিকিট বিক্রি ও শোসংখ্যা থেকে হিসাব নিয়ে একটি তথ্য দিচ্ছেন। সেখানে কিছু কিছু তথ্য বিশ্বাসযোগ্য। এখন যদি ১০০টি শো থাকে, সেখানে কতগুলো হাউসফুল, কতটা সিট খালি এখান থেকে তাঁরা তথ্য নিয়ে সেটা প্রকাশ করছেন। অনলাইনে এ সময়ে কোনো তথ্য পাওয়াই কঠিন কিছু নয়।’



Source link