তিনি পরিষ্কার করে জানান, বিয়ে অবশ্যই করবেন, তবে তাড়াহুড়ো করে নয়। নিজের সময়, নিজের ইচ্ছাতেই জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তিনি।  

প্রেমের গুঞ্জনের পেছনের গল্প  
সম্প্রতি কৃতির ছোট বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠানে কবীর বাহিয়াকে তাঁর সঙ্গে দেখা যায়। শুধু উপস্থিতিই নয়, সেই অনুষ্ঠান থেকে একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করায় গুঞ্জন আরও জোর পায়।
এর আগেও দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। যদিও সম্পর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কিছু স্বীকার করেননি কেউই, তবে তাঁদের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি ভক্তদের।



Source link