নিখোঁজ আবদুল মান্নান মেহেরপুর সদর উপজেলার কাঁসারীপাড়ার বাসিন্দা। পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, দ্বিতীয় স্ত্রীর করা মামলা থেকে ১৫ মার্চ ভোর ৫টা ২০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে মুক্তি পান আবদুল মান্নান। জেল থেকে বের হওয়ার পর থেকেই তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
নিখোঁজ বৃদ্ধের ছেলে আসিফ হাসান প্রথম আলোকে বলেন, তাঁর বাবা স্ট্রোকের রোগী এবং বর্তমানে তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। এক চোখে দেখেন না। নিখোঁজের সময় বাবার পরনে ছিল পায়জামা ও গেঞ্জি। বাবার সন্ধান পেতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
