পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বলেন, কনস্টেবল পদে নিয়োগের আবেদনপ্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। এবার ১ লাখ ২৬ হাজার আবেদন জমা পড়েছে। মূলত শূন্য পদগুলো পূরণ এবং পুলিশের সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নিয়মিত নিয়োগপ্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও জনবলসংকট

পুলিশের এই নিয়োগের প্রেক্ষাপট তৈরি হয়েছে সরকারের শীর্ষ পর্যায়ের সরাসরি নির্দেশনায়। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সালাহউদ্দিন আহমদ পুলিশের সব পর্যায়ে জনবলসংকটের বিষয়টি সামনে আনেন। গত ২৩ ফেব্রুয়ারি এক বৈঠকে তিনি দ্রুত শূন্য পদ পূরণের তাগিদ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, মাঠপর্যায়ে কার্যকর সেবা নিশ্চিত করতে পুলিশের সব স্তরেই জনবলের অভাব রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আপাতত ২ হাজার ৭০৩টি কনস্টেবলের শূন্য পদ জরুরি ভিত্তিতে পূরণের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের ঘোষণা দেন মন্ত্রী। স্নাতক পাস ও কারিগরি দক্ষতাসম্পন্ন তরুণদের সার্জেন্ট পদে নিয়োগের আবেদনের সময় ইতিমধ্যে শেষ হয়েছে।



Source link