রেফারির চোখ এড়িয়ে গেলে ভিএআর নিজের দায়িত্বের অংশ হিসেবে এ ধরনের বিষয়গুলো নজরদারিতে রেখে থাকে। এ ক্ষেত্রে ভিএআর কেন হস্তক্ষেপ করল না বলে মনে হয় প্রশ্নে রিয়াল কোচ বলেন, ‘আমরাও বুঝতে পারছি না (কেন হস্তক্ষেপ করেনি)। ভিএআর তাদের সুবিধামতো সময়ে হস্তক্ষেপ করে, আর যখন মনে হয় করে না।’
তিনি আরও যোগ করেন, ‘এটি পরিষ্কার ফাউল ছিল। প্রথমার্ধে কিলিয়ান (এমবাপ্পে) এর চেয়েও সামান্য কারণে ফাউলের শিকার হয়েছিল। রেফারিদের নিয়ে আমাদের অনেক সমস্যা পোহাতে হয়েছে। এই রেফারির ক্ষেত্রেও তাই, মায়োর্কাতেও যেমনটা হয়েছিল… সেই পুরোনো গল্প।’
লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানোয় ৩১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭০, এক ম্যাচ কম খেলা বার্সার ৭৬। রিয়ালের জন্য লিগ জয়ের আশা এখানেই শেষ হয়ে গেল কি না জানতে চাইলে আরবেলোয়া বলেন, ‘না, যেদিন আমরা গাণিতিকভাবে হেরে যাব, সেদিনই কেবল আমি তা মেনে নেব। যতক্ষণ তা না হচ্ছে, আমরা প্রতিটি ম্যাচে আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব। এটি রিয়াল মাদ্রিদ, আর আমাদের শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।’
রিয়ালের পরের ম্যাচ বুধবার চ্যাম্পিয়নস লিগে। বায়ার্নের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগের ম্যাচটি হবে মিউনিখে। এরপর লা লিগায় খেলা ২১ এপ্রিল আলাভেসের বিপক্ষে।
