গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তেহরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। এতে বিশ্বজুড়ে তেল সরবরাহ ও বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বলেছে, কেউ যদি হরমুজ প্রণালি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে তাহলে ধরে নেওয়া হবে যে তারা ইরানের ইসলামী বিপ্লবী গার্ডকে সহযোগিতা করছে। সে ক্ষেত্রে তাদের ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বলেন, ‘সম্প্রতি বৈশ্বিক সমুদ্রপথে বাণিজ্যের ক্ষেত্রে ইরানের জোর করে মাশুল আদায়ের চেষ্টার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, “ইকোনমিক ফিউরি” অভিযানের কারণে দেশটির সরকার এখন টাকার জন্য মরিয়া হয়ে পড়েছে।’

গত সপ্তাহে ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ একটি মানচিত্র প্রকাশ করেছে। সেখানে আবারও হরমুজ প্রণালির দুই পাশে বিস্তৃত জলসীমার ওপর ইরানের মালিকানা দেখানো হয়েছে।



Source link